নীলফামারীতে ১৮ লাখ মানুষের জন্য সাড়ে ৪ হাজার কম্বল
নীলফামারী প্রতিনিধি
গত কয়েকদিন ধরে বইছে কনকনে হিমেল হাওয়া আর ঝরছে ঘন কুয়াশা। অসহনীয় শীতে কাহিল নীলফামারী জেলার ১৮ লাখ মানুষ। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীকে শীত থেকে বাঁচাতে সরকারি বরাদ্দ এসেছে মাত্র সাড়ে চার হাজার কম্বল। এই সামান্য বরাদ্দ নিয়ে অসহায় জনপ্রতিনিধিরা জনরোষের ভয়ে তা বিতরণ করতে পারছেন না। জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হেদায়েত আলী জানান, জেলায় ছিন্নমূল এবং খেটেখাওয়া মানুষ রয়েছে পাঁচ লাখেরও বেশি। সেখানে মাত্র সাড়ে চার হাজার কম্বল তারা কীভাবে বিতরণ করবেন। তাই তারা কম্বলগুলো বিতরণ থেকে বিরত রয়েছেন।
জেলা প্রশাসক ফরহাদ হোসেন জানান, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের কাছে আরও ২০ হাজার কম্বল, ২০ হাজার চাদর, ২০ হাজার জ্যাকেট, ১০ হাজার সোয়েটার ও ১০ হাজার শিশুপোশাক চেয়ে জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই দ্রুত বিতরণ কাজ শুরু করা হবে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া