Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রামু ও শ্রীপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আমার দেশ ডেস্ক
রামু ও শ্রীপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় বৃদ্ধা ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। বুধবার উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল নয়াপাড়ায় এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। প্রথমে নূর আহমদের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হলে লেলিহান শিখা মুহূর্তে পার্শ্ববর্তী বাড়িগুলোয় ছড়িয়ে পড়ে। একে ২০টি বসতবাড়ি পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলো—মোস্তফা কামাল, তফুরা বেগম, শাহাজাহান, হাবিব আহমদ, মৌলভী আবদুল হাকিম, আবদুর রহিম, নূর আহমদ, নজিবুল আলম, শফি আলম, আবদুল্লাহ, জাফর আলম প্রমুখ।
শ্রীপুর (মাগুরা) : গতকাল শুক্রবার ভোর রাতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ অর্থ, পাট, ধান, চাল, গমের গুদাম, কাপড়, ডেকোরেটর, মুদিখানা, হার্ডওয়্যার, মোবাইল ও ফলের দোকানসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার রাতে ওই বাজারের গোবিন্দ কুণ্ডুর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাতে ২০টি দোকান পুড়ে যায়। সংবাদ পেয়ে মাগুরা ও ফরিদপুর থেকে দমকল বাহিনীর ২টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তরা হলেন—অমল সাহা, পশুপতি রায়, প্রদীপ রায়, হারেজ মোল্যা, বিশ্বজিত্ রায়, অমরেশ রায়, দীলিপ মালাকার, মিজানুর রহমান, স্বপন, আখের, ফারুক, প্রশান্ত, উত্পল, আলী মোল্যা, অনিল সাহা, দীলিপ কণ্ডু, প্রভাষ সাহা, গোবিন্দ সাহা, সঞ্জয় কণ্ডু ও মনো কণ্ডু।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?