Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এডিবির ঋণ নিয়ে রেলওয়েতে অসন্তোষ

রাজশাহী অফিস
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের টাকায় বাংলাদেশ রেলওয়ের চারবছর মেয়াদি চলমান সংস্কার কর্মসূচিকে ঘিরে খোদ রেলওয়ের অভ্যন্তরে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এডিবির ঋণ ও পরামর্শে সংস্কারের নামে বাংলাদেশ রেলওয়েকে পরিকল্পিতভাবে পঙ্গু করার অশুভ পাঁয়তারা চালানো হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের বৃহত্তর স্বার্থে এডিবির ঋণে চলমান সংস্কার কর্মসূচি বন্ধ এবং রেলওয়ে তথা সরকারকে সুদসহ এডিবির ঋণের পুরো টাকা ফেরত্ দেয়ার দাবি উঠেছে।
সম্প্রতি রাজশাহীতে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজারের সম্মেলন কক্ষে রেলওয়ের সব বিভাগীয় প্রধান এবং সব শ্রমিক সংগঠনের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সংস্কার পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তারা এসব দাবি জানান।
রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পর্যালোচনা সভায় রেলওয়ের চলমান সংস্কার কর্মসূচির টিম লিডার ও কানাডিয়ান বিশেষজ্ঞ মি. কুটে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের প্রশ্নের জবাবে মি. কুটে জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবসা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করছে। এধরনের কর্মসূচি বাংলাদেশ রেলওয়ের অনুসরণ করা উচিত। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষকে যেভাবে ক্ষমতা ও কর্তৃত্ব দেয়া হয়েছে সে ধরনের ক্ষমতা ও কর্তৃত্ব বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে দেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
বিগত সরকার আমলে স্বাক্ষরিত চুক্তির আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ সুবিধা দিচ্ছে। এই চুক্তির আওতায় এডিবি এরইমধ্যে প্রতিশ্রুত ঋণের ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ছাড় দিয়েছে। চলমান সংস্কারের মাধ্যমে রেলওয়েকে শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা সম্ভব হলে এডিবি ঋণের অবশিষ্ট ৩২০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করবে বলে জানা যায়। চলমান সংস্কার কর্মসূচির মধ্যে রয়েছে-রেলওয়ের আধুনিকীকায়ন, রেলস্টেশন রিমডেলিং, রেললাইন সংস্কার ও উন্নয়ন, কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও সেবা বিভাগ বেসরকারি করণ। চলমান সংস্কার কাজ শেষ হলে রেলওয়ের যাত্রী ও অন্যান্য ভাড়া ক্ষেত্র বিশেষে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?