Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার দেশ সম্পাদককে হুমকি দেশব্যাপী প্রতিবাদ ও নিন্দা

আমার দেশ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরীর ঘুষ নেয়ার অভিযোগ সম্পর্কে গত ১৭ ডিসেম্বর আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষমতাসীন দলের নেতারা আমার দেশ সম্পাদককে হুমকি দিয়েছেন। দেশের সচেতন জনগণ, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা আমার দেশ সম্পাদককে এ ধরনের হুমকি দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দেশব্যাপী এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিস্তারিত সংবাদ আমার দেশ প্রতিনিধিদের :
ঝিনাইদহ : শাসক দল আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে দৈনিক আমার দেশ সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে হুমকি দেয়ায় ঝিনাইদহের সাবেক এমপি ও হুইপ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মোঃ মসিউর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, সাবেক এমপি আবদুল ওহাব, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম মশিউর রহমান, ঝিনাইদহ পৌরসভা মেয়র ও জেলা বিএনপির সম্পাদক আবদুল মালেক, জামায়াতের জেলা সেক্রেটারি নূর-মোহাম্মদ, পৌর মেয়র প্রার্থী ইসমাইল হোসেন, জামায়াতের নায়েবে আমির আবুল কাসেম, জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতির সভাপতি ও কেসি কলেজের সাবেক ভিপি মোসাব্বের হোসেন লান্টু, ঝিনাইদহ সম্মিলিত সংস্কৃতি জোটের নেতা রাজু আহম্মেদ মিজান, সাংস্কৃতিক কর্মী আবদুস সালাম, এসএ মিলন, শাহিনুর আলম লিটন প্রমুখ।
সোনাগাজী (ফেনী) : দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মোশাররফ হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন গঠন, জয়নাল আবেদীন বাবলু, আবু তৈয়ব আজাদ, সামছু উদ্দিন খোকন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন খোকন, সম্পাদক জাবেদ হোসাইন মামুন, উপজেলা জামায়াতের আমির প্রিন্সিপাল মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মোঃ মোস্তফা, পৌর বিএনপির সভাপতি ভিপি দুলাল, ছাত্রদল নেতা জহিরুল আলম জহির, সৈয়দ আলম ভূঁইয়া, খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ। বিবৃতিদাতারা বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা মাহমুদুর রহমানকে হুমকি দিয়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকির নিন্দা জানিয়েছেন মুক্তাগাছা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শামসুদ্দিন আহম্মদ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মাহ্মুদ আতা এলাহী, সাংবাদিক মোশাররফ হোসেন সরকার, মনোনেশ দাস, মুর্শেদ আলম খান, মাহবুবুল আলম, ফেরদৌস আলম, নাসির উদ্দিন ফকির, মাহবুবুল আলম রতন, ফরিদ উদ্দিন দুলাল, আক্তারুজ্জামান জুয়েল, কাফি খান, নবদ্বীপ সাহা, রঞ্জন দে, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ মাছুরুর রহমান খান রেজনু, সেক্রেটারি শহিদুল ইসলাম শহিদ, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবুল আলম ফরহাদ, পৌর প্রথম প্যানেল মেয়র সৈয়দ সাহেদ সারোয়ার, কাউন্সিলর মির্জা আবুল কালাম, কাউন্সিলর মোজাম্মেল হক লালু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা বদরুল আলম, সেক্রেটারি অধ্যাপক শামসুল হক, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, রেজাউল করিম খসরু, অ্যাডভোকেট সারোয়ার জাহান মনু, অ্যাডভোকেট সৈয়দ শামসুল হক, শওকত রানা রিপন, শাহরিয়ার আহমদ শরীফ, হারুন আল আজাদ, এনকে হারুন, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, ছাত্রদলের সেক্রেটারি আনোয়ারুল আমিন সেলিম, ওয়ার্কার্স পার্টির (রনো) জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, কলেজ শিক্ষক অধ্যাপক আঃ জব্বার, ব্যবসায়ী রফিকুল আলম বাবুল, মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ফকির, হায়দার রেজা আনাম প্রমুখ।
পাবনা : আমার দেশ সম্পাদককে হুমকির নিন্দা জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর রুমী খন্দকার, সম্পাদক উত্পল মির্জা, যুগ্মম্ন সম্পাদক আহমেদুল হক রানা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আবদুল মজিদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, বৈশাখী টিভির প্রতিনিধি আবদুল হামিদ খান, দৈনিক পাবনার আলোর সম্পাদক মোফাজ্জল হোসেন, পাবনার খবর সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, আজকের ইতিহাস সম্পাদক আবু হাসনা আইয়ুব, দৈনিক জীবন কথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ, দৈনিক সিনসা সম্পাদক মাহবুব আলম, দৈনিক বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান শহিদ, নিউএজ প্রতিনিধি মাহফুজ আলম, সংগ্রাম প্রতিনিধি এসএম আলাউদ্দিন, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, ভোরের কাগজ সম্পাদক আবুল কালাম আজাদ, খবর প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক এবাদত আলি, আবুল এহসান এলিচ, সুশীল তরফদার, অ্যাডভোকেট মহিউদ্দিন, সিরাজুল ইসলাম তোতা, মোবারক হোসেন, মানবাধিকার সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পাবনা আইনজীবী সমিতির সভাপতি মির্জা আজিজুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতি সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান, প্রফেসর আবদুল করিম, পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে. এস, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা,
বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা পৌর বিএনপির সভাপতি তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি কেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, ছাত্রদল সভাপতি মাহমুদুন্নবী স্বপন,
সম্পাদক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, যুবদল সভাপতি শেখ তুহিন, জামায়াতের জেলা আমির অধ্যাপক আবদুর রহীম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু তালেব মণ্ডল, ছাত্রশিবির সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক একরামুল হক, সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল করিম।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?