মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন
কুমিল্লার বরুড়ায় গতকাল উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে প্যারেড স্কোয়াডে সালাম প্রদর্শনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বিকালে বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ভাউকসার গ্রামের জানাজা শেষে তার মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি


সাধারণ বিভাগ
আবহাওয়া


