Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ডেস্ক রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মৌলভীবাজার, লোহাগাড়া ও ধামরাইয়ে ওইসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন আরও ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজনগর (মৌলভীবাজার) : রাজনগরে মিনিবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুশুড়িয়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, কুলাউড়াগামী একটি বাস (মৌলভীবাজার ব-৪৩) মুন্সীবাজারগামী সিএনজিকে (মৌলভীবাজার থ ১১-১৪৩২) চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আরও ২ জন হাসপাতালে নেয়ার পর মারা যান। তারা সবাই সিএনজির যাত্রী। অপর যাত্রী সফিক মিয়াকে সিলেট ওসমানী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। নিহতরা হলেন কালাইগুল গ্রামের মশরফ আলীর ছেলে শাহীন আহমেদ, নোয়াটিলা গ্রামের চান্দু মিয়ার ছেলে মুসলিম মিয়া, দাসটিলা গ্রামের জমির মিয়ার ছেলে সোহেল মিয়া, আদনাবাদ গ্রামের চেরাগ মিয়ার ছেলে খালেদ মিয়া ও দাসটিলা গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে হেলাল মিয়া। এ ব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে।
সাতকানিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়েকর লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন আবুল মনছুর ও আবদুল কাদের। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি বলে জানা গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পুরবী চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আবদুল কাদের ও পরে হাসপাতালে নেয়ার পথে মনছুর মারা যান। পুলিশ গাড়ি দুটি আটক করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সাভার : ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাট্যাভিনেতা ও মডেল তারকা মারুফুর রহমান মুক্তা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মানিকগঞ্জ বিজয় মেলা থেকে ধামরাই পৌর শহরের বাড়িতে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি নামক স্থানে মুক্তা ও তার বন্ধু পলাশ অচেতন হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ২টায় মুক্তা মারা যান। নিহতের বাড়ি ধামরাই পৌর এলাকার মোকামটোলায়। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান ওরফে হিলালী। নিহতের লাশ বারডেমের হিমাগারে রাখা হয়েছে।
মিরপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পল্লীতে সড়ক দুর্ঘটনায় শ্যামল নিহত হয়েছে। জানা যায়, ভেড়ামারা-দৌলতপুর সড়কে নওচাপাড়া নামক স্থানে সোমবার বিকেলে ভ্যানের ধাক্কায় শ্যামল পুকুরে পড়ে আহত হয়। চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শ্যামল মারা যায়। সে দৌলতপুর উপজেলার নওদাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?