ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত ৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল ভোরে উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৮ এর ৩-এসপিলার এলাকা দিয়ে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশী গরু ব্যবসায়ী বিপ্লব, আজিজুল ও বিধানু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার এমএ রেজা জানান, গুলিবিদ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানান, বিএসএফের গুলির খবর নিশ্চিত হওয়া গেছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া