Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

যোগ্য বটে!

কাদের গনি চৌধুরী
দুর্নীতির মামলা থাকার পরও এক ব্যক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ‘পদ’ উপহার দিয়েছে বর্তমান সরকার। সৌভাগ্যবান এ ব্যক্তিটি হচ্ছেন টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন। তিনি শুধু এই ইনস্টিটিউটেরই অধ্যক্ষ নন, একইসঙ্গে বস্ত্র দফতরের পরিচালক এবং ১০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের পিডিও (প্রজেক্ট ডাইরেক্টর)।
একই মন্ত্রণালয়ে ডেপুটেশনের নিয়ম না থাকলেও বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে বস্ত্র দফতরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে। এজন্য অধ্যক্ষের পদও ছাড়তে হয়নি তাকে। শুধু তাই-ই নয়, ১০টি টিভিআই স্থাপন প্রকল্পের পিডি হিসেবেও নিয়োগ পেয়েছেন তিনি।
একই ব্যক্তিকে একসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পদে বসানোকে কেন্দ্র করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সিনিয়র এক সরকারি কর্মকর্তা এ প্রসঙ্গে আমার দেশকে বলেন, ‘যোগ্য বটে! না হয় নিয়মনীতি লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ তিনটি পদ কি একজনকে দেয়া হয়?’
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্র জানায়, অধ্যক্ষ মোফাজ্জল হোসেন মন্ত্রীর খুবই কাছের লোক। তাই সংস্থাপন মন্ত্রণালয় থেকে বস্ত্র দফতরের পরিচালক পদে যুগ্মসচিব মোঃ হানিফকে পদায়ন করা হলেও তাকে ওই পদে বসতে দেয়া হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে ভিন্ন আদেশ জারি করে অধ্যক্ষ মোফাজ্জলকে বসানো হয় বস্ত্র দফতরের পরিচালকের চেয়ারে।
সূত্র জানায়, মোঃ মোফাজ্জল হোসেন সরকারি তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরও প্রায় ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়ামে যোগদানের কথা বলে বিদেশে চলে যান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?