Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিডিআর এখন আরও শক্তিশালী হয়ে কাজ করবে : মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বলেছেন, পুনর্গঠিত বিডিআর এখন আরও শক্তিশালী হয়ে দেশের জন্য কাজ করবে। বিজিবি (প্রস্তাবিত) দেশের সীমান্ত রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। গতকাল সকালে জাতীয় স্মৃতিসৌধে বিডিআরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বিডিআর আইন পুনর্গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, বিডিআর পুনর্গঠন আইন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বিজিবি আরও শক্তিশালী হয়ে পূর্ণোদ্যমে কাজ করবে। এ সময় বিডিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিআর হাবিলদারের মৃত্যু : বিডিআরের আরও এক হাবিলদার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। হাবিলদার আবদুল মান্নান হাওলাদার (৫২) বিডিআর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বিডিআরের পক্ষ থেকে বলা হয়েছে, হাবিলদার মান্নান রেক্টাল ক্যান্সার রোগে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার ধাওয়া গ্রামে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?