চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় : ছাত্রলীগের হাতে তিন দিন ধরে অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছাত্রলীগ কর্মীরা টানা তিন দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন। ছাত্রলীগের অবরোধের কারণে গতকাল বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেননি উপাচার্য ড. নীতিশচন্দ্র দেবনাথ। ছাত্রলীগের আন্দোলনের কারণে গত রোববার সিন্ডিকেট অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বন্ধ ঘোষণার পর থেকে ছাত্রলীগ পদত্যাগের দাবিতে রোববার থেকে উপাচার্যের বাসভবন অবরোধ করে রেখেছে।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আমাদের শিক্ষকরা কথা বলেছেন। তারা পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, সরকারের সঙ্গে কথা হয়েছে, তারা বিষয়টি দেখছেন।
শিক্ষক নিয়োগে ৩.৭৫-এর স্থলে ৩.৫০-কে প্রথম শ্রেণী এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কয়েক মাস যাবত আন্দোলন করে আসছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া