কুয়াশা আরও কয়েকদিন থাকবে
স্টাফ রিপোর্টার
দেশজুড়ে ঘনকুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজও আবহাওয়া অফিস মধ্যরাত থেকে মাঝারি হতে ঘনকুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। তবে শৈত্যপ্রবাহ আসার মতো অবস্থা নেই।
আবহাওয়া অফিসের ফোরকাস্টিং অফিসার জানান, আরও কয়েক দিন কুয়াশা অব্যাহত থাকবে। বৃষ্টি হলে কুয়াশা কমে যাবে। দু-এক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের কোথাও কোথাও দু-এক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে সে সম্ভাবনাও কম। বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত শীতও এই মাত্রায় পড়বে। কুয়াশা থাকার সময় শীত বাড়বে না। বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে এবং শীতও বাড়বে। তবে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপামাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপামাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৪ ডিগ্রি। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া