ভিন্ন খবর : ওবামার পূর্বপুরুষ আসেন ফ্রান্স থেকে
ডেস্ক রিপোর্ট
অ্যানচেস্ট্রি ডটকম নামের একটি ওয়েবসাইট দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কোটিপতি শিল্পপতি ওয়ারেন বাফেট একই বংশোদ্ভূত। সম্পর্কে তারা অনেক দূরসম্পর্কের চাচাতো ভাই। উভয়ের একই পূর্বপুরুষকে ১৭ শতকে দাস হিসেবে ফ্রান্স থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল। পারিবারিক ইতিহাস নিয়ে খোঁজ-খবরকারী বিশ্বের সর্ববৃহত্ এই ওয়েবসাইটটি এই মারিঁ ডুভালকেই ওবামা ও বাফেটের পূর্বপুরুষ হিসেবে শনাক্ত করেছে।
ডুভাল ১৬৫০ সালে মেরিল্যান্ডে যান। তিনি সম্পর্কে ওবামার নবম ও বাফেটের ষষ্ঠ প্রপিতামহ। অবশ্য এর আগে অ্যানচেস্ট্রি ডটকম ২০০৭ সালে ওবামাকে জার্মান বংশোদ্ভূত বলে শনাক্ত করেছিল। তখন অভিনেতা ব্র্যাডপিট তার দূরসম্পর্কের কাজিন বলে জানানো হয়।
অ্যানচেস্ট্রি জানায়, আমেরিকায় আসার বছর কয়েক পর ডুভাল মেরিল্যান্ডে জমি কিনে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন।
ওবামা অবশ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সঙ্গেও বংশগতভাবে সম্পর্কিত। ২০০৮ সালে ওবামা যখন প্রেসিডেন্ট হিসেবে প্রচারণা শুরু করেন, তখন চেনির স্ত্রী লিন বলেন, তিনি জানতে পেরেছেন তার স্বামী এবং মি. ওবামার পূর্বপুরুষ একটি ফরাসি অভিবাসী পরিবারের সদস্য, যাদের পূর্বপুরুষরা ১৬৫০ সালে যুক্তরাষ্ট্রে আসা মারিঁ ডুভালের পরিবারের অধস্তন।
অ্যানচেস্ট্রির বংশবিদ্যাবিশারদ আনাথাসিয়া টাইলার বলেন, ‘ডুভালের মোট ১২ জন সন্তান-সন্ততি ছিলেন। স্বভাবত তার নাতি-পুতির সংখ্যাও ছিল অনেক। ফলে খুব দু্রত তার বংশধরের সংখ্যা বেড়ে যায়। তারা সারাদেশে ছড়িয়ে পড়ে। এখন যুক্তরাষ্ট্রে মারিঁ ডুভালের বংশধরের সংখ্যা ঠিক কত তা বের করা রীতিমত অসম্ভব।’ তিনি বলেন, ‘বাফেটের বংশলতিকা নিয়ে গবেষণা করতে গিয়ে তার সঙ্গে অপ্রত্যাশিতভাবে ওবামার পারিবারিক যোগ আবিষ্কার করে ফেলেছি আমরা।’
আনাথাসিয়া বলেন, ‘আমাদের কাছে কোনো ক্লু ছিল না। আমরা কয়েক বছর ধরে ওবামার বংশলতিকা নিয়ে কাজ করেছি। এরপর বাফেটের বংশধারা নিয়ে কাজ করার সময় পুরুষের পর পুরুষ পিছিয়ে গিয়ে দেখি উভয়ের পরিবারই মারিঁ ডুভাল নামের একজনের সঙ্গে সম্পর্কিত। এরপর অন্যান্য বিষয় মিলিয়ে দু’জনের একই পূর্বপুরুষ বলে নিশ্চিত হয়েছি।’

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া