Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

টেস্টে ফিরতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
তিনি শেষ টেস্ট খেলেছিলেন ২০০৬ সালে। তারপর থেকে অলরাউন্ডার শহীদ আফ্রিদি পাকিস্তান টেস্ট দল ব্রাত্য। অভিমানে টেস্ট থেকে অবসরেরই ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যদিও তার মধ্যে হয়েছেন পাকিস্তান টি টুয়েন্টি দলের অধিনায়ক এবং ওয়ানডে দলের সহ-অধিনায়ক। কিন্তু নিজের কথা ফিরিয়ে নিয়ে আবারও টেস্ট দলে ফিরতে চান আফ্রিদি। বলেছেন, ‘হ্যাঁ আমি টেস্ট থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলাম। কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলাতে রাজি। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে দরকার মনে করে, টেস্টে ডাকে, তাহলে দেশের প্রয়োজনে তত্ক্ষণাত্ আমি দলে ফিরতে রাজি।’
আফ্রিদির কথা, দেশের হয়ে খেলার চেয়ে গর্বের আর কিছু নেই। আর টেস্ট ক্রিকেট সব সময়ই ক্রিকেটের আসল পরীক্ষা। তাই নিজের নামের পাশে জাত টেস্ট ক্রিকেটার লোগোটা লাগাতে চান তিনি। আফ্রিদি তার পুরনো বক্তব্যে বলেছিলেন ২০১১ সালের বিশ্বকাপের আগে তিনি আর টেস্ট খেলতে চান না। মনোযোগ দিতে চান ওয়ানডে এবং টি টুয়েন্টিতে। ব্যাটসম্যান হিসেবে আফ্রিদির টেস্ট পরিসংখ্যান কিন্তু বেশ ভালো। ২৬ টেস্টে ৩৭.৪০ গড়ে রান করেছেন ১৬৮৩।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?