সোয়ানের স্পিনে সেঞ্চুরিয়ানে বিপদে প্রোটিয়াসরা
স্পোর্টস ডেস্ক
চা-বিরতির ঠিক আগে এবি ডি ভিলিয়ার্স ৩২ রান করে আউট হয়ে যান ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ানের বলে। তার বল ডি ভিলিয়ার্সের ব্যাটের কানায় লেগে ফরোয়ার্ড শর্টলেগে জমা পড়ে অ্যালেস্টেয়ার কুকের হাতে। তাতেই কাল থেকে সেঞ্চুরিয়নে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথমদিন ফের চাপে পড়ে স্বাগতিকরা। চা-বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪ উইকেটে ১৫৯। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছিলেন জ্যাক ক্যালিস ৫১ রানে। অপর প্রান্তে ছিলেন জেপি ডুমিনি।
শুরুটাও ভালো হয়নি প্রোটিয়াসদের। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস ব্যাটিংয়ে পাঠান গ্রায়েম স্মিথদের। শূন্য রানেই ফেরেন প্রোটিয়াস অধিনায়ক। স্টুয়ার্ট ব্রডের বলে ক্যাচ লোফেন কিপার ম্যাট প্রায়র। সেখান থেকে অ্যাশওয়েল প্রিন্স এবং হাশিম আমলা মিলে শুরুর বিপদ সামাল দেন। কিন্তু বিপদ থেকে দলকে উদ্ধার করার আগেই বিদায় নেন আমলা। পেসার গ্রাহাম অনিয়নসের বলে আমলার ক্যাচ নেন পল কলিংউড। ১৯ রান করে যান আমলা। দলের ৯৩ রানের মাথায় বিদায় নেন প্রিন্স সেই স্পিনার সোয়ানের বলে কলিংউডের হাতে ক্যাচ দিয়ে।
সেখান থেকে ক্যালিস এবং ডি ভিলিয়ার্স মিলে দলকে ফের তোলার চেষ্টা করছিলেন। তার ফাঁকেই ক্যালিস তার টেস্ট ক্যারিয়ারের ৫২ নম্বর হাফ সেঞ্চুরি তুলে নেন। ক্যালিস এবং ডি ভিলিয়ার্স ৬৬ রানের জুটি গড়ে দলকে নির্ভরতা দেয়ারই চেষ্টা করেছিলেন। কিন্তু ঠিক তখনই স্পিনার সোয়ানের বলে আউড ডি ভিলিয়ার্স। ফের বিপদে পড়ে প্রোটিয়াসরা। চা-বিরতি পর্যন্ত ২ উইকেট নিয়ে সেরা ইংলিশ বোলার স্পিনার সোয়ানই।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন চা-বিরতি পর্যন্ত)
দক্ষিণ আফ্রিকা : ১ম ইনিংস ১৫৯/৪ (স্মিথ ০, প্রিন্স ৪৫, আমলা ১৯, ডি ভিলিয়ার্স ৩২, ক্যালিস ৫১*; সোয়ান ২/৩৪)।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া