খেলা ছেড়ে কোচ হচ্ছেন ইউনুস খান!
স্পোর্টস ডেস্ক
বিশ্রামে থাকা পাকিস্তান ক্রিকেট দলের সদ্য সাবেক অধিনায়ক ইউনুস খানকে নিয়ে গল্প এবং রটনা দুই-ই বাড়ছে। আবুধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দল থেকে বাদ দিয়ে বিশ্রামে পাঠিয়েছিল। তারপর দুটো টানা সিরিজে ইউনুসকে দলে নেয়া হয়নি। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। আসন্ন অস্ট্রেলিয়া সফরেও তিনিই অধিনায়ক। কোনো সফরেই নেই ইউনুস। কবে নাগাদ তিনি পাকিস্তান দলে ফিরবেন, আর ফিরলেও অধিনায়ক হিসেবে ফিরবেন কিনা—এসবের উত্তর কারও জানা নেই। এমনি পরিস্থিতিতে ইউনুস লাহোরে পাকিস্তান ক্রিকেট একাডেমিতে ক্রিকেট কোচিং কোর্সে হাজির হয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। প্রশ্ন দেখা দিয়েছে, ক্যারিয়ারের শেষ দেখতে পেয়েই কী কোচিং কোর্সে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। না, এর জবাবও পাওয়া যায়নি। কারণ কোর্সের প্রথম দিন শেষে কৌতূহলী সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়িয়ে চলে গেছেন ইউনুস। কিন্তু প্রশ্নটা থাকছেই।
তবে পিসিবির কোচিং কোর্সের কর্মকর্তারা বলেছেন, ইউনুস দারুণ গুরুত্বের সঙ্গেই গত সোমবার থেকে শুরু হওয়া কোর্সটি করছেন এবং পুরো কোর্সটি তিনি শেষ করবেন। তাদের কথায়—এটি ইউনুসের ক্রিকেটজ্ঞান এবং প্রজ্ঞা দুটোই বাড়িয়ে দেবে। কিন্তু তার ক্যারিয়ারের কি হবে? কারণ অস্ট্রেলিয়া সফরের দল গড়ার সময় ইউনুস যোগাযোগই করেননি পিসিবির সঙ্গে। এমনকি তার আগে দেশে ঘরোয়া ক্রিকেটেও খেলেননি। যেটি দলে ফেরার অন্যতম প্রধান শর্ত ছিল। সাবেক অধিনায়কের এক ঘনিষ্ঠ সূত্র অবশ্য বলছে, ইউনুসের আন্তর্জাতিক ক্যারিয়ার মোটেই শেষ হয়ে যায়নি। খুব তাড়াতাড়িই ক্যারিয়ারের ভবিষ্যত্ নিয়ে তিনি পিসিবির চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে কথা বলবেন।
শোনা যায়, ইউনুসের সঙ্গে টিম সতীর্থদের সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিল। দলে তার কমান্ড প্রায় অচল হয়ে পড়েছিল। বেশকিছু সিনিয়র ক্রিকেটার নাকি বিদ্রোহই ঘোষণা করেছিলেন ইউনুসের বিরুদ্ধে। কিউইদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কের ব্যাট হাতে ব্যর্থতা এবং সিরিজ হার তাতে ঘি ঢালে। তাই তাকে ‘বিশ্রাম’ দেয়া ছাড়া উপায় ছিল না পিসিবির। তবে ইউনুস তখন জানিয়েছিলেন তার ক্যারিয়ার শেষ হওয়ার কোনো প্রশ্নই নেই। দেশের হয়ে খেলার জন্য তিনি ফিরবেনই।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া