Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

জিডিপি’তে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান কমছে

অর্থনৈতিক রিপোর্টার
দেশের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) শিল্পখাতের অবদান বৃদ্ধি পেলেও পিছিয়ে পড়ছে ম্যানফ্যাকচারিং খাত। ১৯৮০-৮১ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে শিল্পখাতের অবদান ছিল ১৭ দশমিক ৩১ শতাংশ। শিল্পখাতের অন্যতম অংশীদার ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধির হার দিনদিন কমে যাচ্ছে। এগিয়ে আসছে সেবাখাত। গত ২০০৮-০৯ অর্থবছরে এ খাতের অবদান দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৩ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে এখাতে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৯২ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২১ শতাংশ, ২০০৬-০৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৭২ শতাংশ, ২০০৫-০৬ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৭৭ শতাংশ, ২০০৪-০৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ, ২০০৩-০৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ১ শতাংশ, ২০০২-০৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ ও ২০০১-০২ অর্থবছরে এখাতে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ।
তবে এই খাতের উত্পাদন সূচক বৃদ্ধি যাচ্ছে। ২০০১-০২ অর্থবছরে মাঝারি থেকে বৃহত্ শিল্পখাতের উত্পাদক সূচক ছিল ২৩৮ দশমিক ৭৫, ২০০২-০৩ ছিল ২৫৪ দশমিক ৪৫, ২০০৩-০৪ অর্থবছরে ছিল ২৭২ দশমিক ১৩, ২০০৪-০৫ অর্থবছরে ছিল ২৯৪ দশমিক ৭২, ২০০৫-০৬ অর্থবছরে ৩২৮ দশমিক ৩৫, ২০০৬-০৭ অর্থবছরে ছিল ৩৬০ দশমিক ৩৩, ২০০৭-০৮ অর্থবছরে ছিল ৩৮৪ দশমিক ৮২ ও ২০০৮-০৯ অর্থবছরে উত্পাদন সূচক ছিল ৪০৬ দশমিক ৬৭। বিনিয়োগ নিম্নমুখী, গ্যাস বিদ্যুতের সঙ্কটসহ অবকাঠামোগত সমস্যার কারণে চলতি অর্থবছরের জিডিপি’তে শিল্পখাতের অবদান কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে প্রাক্কলিত প্রবৃদ্ধি ৫ দশমিক ৯২ শতাংশ অর্জিত না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?