Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

যে কোনো মূল্যে কাউন্সিলের সফলতাকে ধরে রাখতে হবে : মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বিএনপির জাতীয় কাউন্সিলের সফলতাকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিকতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সম্পন্ন এই সফল কাউন্সিল প্রমাণ করে রাজনৈতিকভাবে জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি। মির্জা আব্বাস বলেন, বিগত এক বছরে মহাজোট সরকার সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে, বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে এরই মধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর গত তিনদিন ধরে দলীয় নেতাকর্মীরা তার শাহজাহানপুরের বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন। শুভেচ্ছা জানানোর জন্য মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, রমনা ও পল্টন থানাসহ রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী মির্জা আব্বাসকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য তার বাসভবনে আসছেন।
আগামী দিন দেশনেত্রী বেগম খলেদা জিয়ার নেতৃত্বে যে কোনো কঠিন আন্দোলনে প্রস্তুত থাকার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?