Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ছিনতাইকারী পুলিশ একদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
ছিনতাইকারী পুলিশ সদস্য এএসআই মইনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ১৬ লাখ টাকা ছিনতাই চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল পুলিশ তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ছিনতাইয়ের সঙ্গে জড়িত পাঁচজনই পুলিশের সদস্য। এ ঘটনায় গতকাল পর্যন্ত আর কাউকে গ্রেফতার করা যায়নি। সংঘবদ্ধ দলের একজন হচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি চোরাই প্রতিরোধ টিমের সদস্য কনস্টেবল সাজু। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে ওই টিমের সহকারী পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল জানান, অভিযোগ যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?