Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হাইকোর্টের নির্দেশনা মানে না পেট্রোলিয়াম কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার
হাইকোর্ট বিভাগের নির্দেশনাকে উপেক্ষা করে গভীর সমুদ্রে বিদেশি জাহাজে জ্বালানি তেল সরবরাহ করতে বিনা টেন্ডারে দুই কোম্পানিকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম। গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বিনা টেন্ডারে কোনো প্রতিষ্ঠানকে গভীর সমুদ্রে তেল সরবরাহের দায়িত্ব প্রদান স্থগিত রাখার নির্দেশ দেন। এই নির্দেশের কপি সেদিনই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও মেঘনা পেট্রোলিয়ামকে পাঠানো হয় বলে দাবি করেন সংশ্লিষ্ট আইনজীবী মোঃ রুহুল আমীন ভূঁইয়া। কিন্তু হাইকোর্ট বিভাগের নির্দেশনাকে উপেক্ষা করে মেসার্স আল নূর ও মোহাম্মদী ওয়েল সাপ্লায়ারকে বিনা টেন্ডারে গভীর সমুদ্রে বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহের দায়িত্ব দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ। এই দুই প্রতিষ্ঠানকে বিনা টেন্ডারে গভীর সমুদ্রে বিদেশি জাহাজে তেল সরবরাহের দায়িত্ব দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ ডিসেম্বর জনস্বার্থে রিট আবেদন করেন উজ্জ্বল হোসেন নামে এক আইনজীবী। রিট আবেদনের আগে ১০ ডিসেম্বর তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠায়। নোটিশের জবাব না দেয়ায় ১৪ ডিসেম্বর তিনি হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটির প্রাথমিক গ্রহণযোগ্যতার শুনানি শেষে কারণ দর্শানোর রুল জারি করেন। একইসঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিনা টেন্ডারে জ্বালানি সরবরাহের নতুন কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব না দিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই নির্দেশনা উপেক্ষা করে সেদিনই দুই প্রতিষ্ঠানকে কাজ দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্তৃপক্ষ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও মোঃ রুহুল আমিন ভূঁইয়া।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?