বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন মুসলিম ও সোহেল। অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের মুশুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী সিএনজি ট্যাক্সিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে ২ জন নিহত ও ২০ জন আহত হন। নিহতরা হলেন মনোয়ারা সুলতানা ও আরিফ হোসেন।
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান মঙ্গলবার দুপুরে চিলমারীতে কেসি সড়কে মাটিবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন নামে একজন বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া