Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এক পলকে

সেমিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫তম কোপেনহেগেন সম্মেলনে আমাদের প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী সেমিনার, উন্মুক্ত বক্তৃতা ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করেছে নিরাপদ ধরিত্রী আন্দোলন নামক সংগঠন। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ। মূল প্রবন্ধ পাঠ করেন ড. তৌহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাবি। জাবি প্রতিনিধি
মুরগির মড়ক
নীলফামারীর জলঢাকা পৌর এলাকায় ব্যাপক হারে মুরগির মড়ক দেখা দিয়েছে। এলাকায় বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়লে জেলা পশুসম্পদ দফতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে গাইবান্ধা আঞ্চলিক পশু রোগ গবেষণাগারে পাঠিয়েছে। জেলার জলঢাকা পৌর এলাকার আমরুলবাড়ি গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় গত পাঁচ দিন আগে মুরগির মড়ক দেখা দেয়। ওই গ্রামের রুস্তম আলী জানায়, তার বাড়ির তিনটি মুরগিসহ গ্রামের প্রায় বাড়িতেই মুরগি মরতে থাকলে স্থানীয় পশুসম্পদ দফতরে খবর দেয়। এরপর মঙ্গলবার গ্রামের রহমান ড্রাইভারের বাড়ি থেকে ৫টি মরা মুরগি সংগ্রহ করে পরীক্ষার জন্য গাইবান্ধায় পাঠিয়েছে। নীলফামারী প্রতিনিধি
স্লুইস ও খাল দখলমুক্তের দাবি
কলাপাড়ার বাদুরতলী স্লুইস ও খাল দখলমুক্তের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। মাছ চাষের নামে পানি নিষ্কাশনের প্রধান এ খালটি বাঁধ দিয়ে লবণ পানি প্রবেশ করানোর কারণে কলাপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ড, টিয়াখালী ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে রবিশস্য উত্পাদন অনিশ্চিত এবং মিঠা ও বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
লোকমোর্চার জনসভা
জাতীয় উন্নয়নের প্রয়োজনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের দাবিতে মঙ্গলবার বিকালে বরগুনা সাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় লোকমোর্চা জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। জনসভায় সভাপতিত্ব করেন, লোকমোর্চার জেলা সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার। বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোঃ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক, অ্যাডভোকেট আনিসুর রহমান, হাসানুর রহমান ঝন্টু, মোজাম্মেল হক, রেজবুল কবির, অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট সেলিনা বেগম, অনিরুদ্ধ সাহা, মতিয়ার রহমান প্রমুখ। বরগুনা প্রতিনিধি
অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শরণখোলায় দুর্যোগ পরিস্থিতিতে শিক্ষা কর্মসূচিবিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুসলিম এইড ইউকে’র উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলাম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আক্তার সাগর ও মুসলিম এইড’র মাইক্রো ক্রেডিট কর্মকর্ত মোঃ জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, ইউপি চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলী, হারুন অর রশিদ, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রুস্তম আলী প্রমুখ।
দুই দারোগা সাসপেন্ড
সাতক্ষীরার দেবহাটা থানার এসআই লিয়াকত আলী ও এএসআই ইউনুসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। দেবহাটার নোড়ায় সরকারি বন্দোবস্তকৃত খাস জলমহাল গত ১৫ নভেম্বর ভূমিহীনরা দখল করে নেয়। তাদের দখলকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ নিয়ে নোড়া এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটে। এসব ঘটনাকে কেন্দ্র করে ভূমিদস্যুদের লাঠিয়াল বাহিনী গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপার এসএম মনিরুজ্জামানের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। সাতক্ষীরা প্রতিনিধি
বিনামূল্যে পাঠ্যবই বিতরণ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২০১০ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল হক চৌধুরী বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন। সরকার ঘোষিত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে ৩ হাজার ৩৪০ সেট বই বিতরণ করা হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
গণশুনানি অনুষ্ঠিত
ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতির ভোক্তাদের গণশুনানি অনুষ্ঠিত হয় গত ১২ ডিসেম্বর। জেলা সদরের সাহেবকাচারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ শুনানিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ এমদাদুল হক, ক্যালি ডি. হিউয়েট,ব্যারিস্টার ড. তুরীন আফরোজ, মোঃ হানিফ মিয়া। ময়মনসিংহ প্রতিনিধি
চারা নিধন
রাউজান রাবার বাগানে প্রায় সাড়ে ৭ হাজার গাছের চারা নিধন করেছে দুর্বৃত্তরা। গত ১২ ডিসেম্বর রাতে বাগানের কদলপুর ক্যাম্প এলাকায় দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটায়। এতে রাবার বাগানের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। রাউজান রাবার বাগানের ব্যবস্থাপক মকবুল হোসেন বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে এবার কলেজ ছাত্ররা মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের জালকুড়ি এলাকা অবরোধ করে। উত্তেজিত ছাত্ররা ওইসময় বিক্ষোভ করে ভাড়া কমানোর দাবি জানায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ মিনিবাস মালিক-শ্রমিক ঐক্যপরিষদের নেতারা শহরের চাষাড়া রেললাইন এলাকায় এলোপাতাড়ি গাড়ি রেখে রাস্তা অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?