Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সংগঠন-সভা-সমাবেশ

বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এসএম ইকবাল সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন লিটন বাশার, কাজী আবুল কালাম আজাদ, কাজী মফিজুল ইসলাম কামাল, ওয়াজেদ আলী খান, কাজী আবদুল্লাহ আল রাসেল, এম জহির ও গোবিন্দ সাহা প্রমুখ।
সরকারি মহিলা কলেজের নবীনবরণ
মঙ্গলবার সরকারি মহিলা কলেজের নবীনবরণ ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর শঙ্কর চন্দ্র দত্তের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক পারভিন আক্তার, অধ্যাপক সহদেব পাল, অধ্যাপক আসাদুজ্জামান প্রমুখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার উদ্যোগে গতকাল বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাডভোকেট সৈয়দ শাখাওয়াত হোসেন জুম্মনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন অ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, অ্যাডভোকেট মোঃ শহিদ হোসেন, অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জাহিদুর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট মোকলেছুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট কাজী মোকলেছুর রহমান প্রমুখ।
মানব পাচার প্রতিরোধ সমাবেশ
সদর উপজেলার চরআইচা ট্রলারঘাটে মানব পাচার প্রতিরোধে উদ্দীপন নামের একটি বেসরকারি সংগঠন সমাবেশের আয়োজন করে। জালাল আহাম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে আলোচনা করেন ডা. মাওলানা এমএ সালাম, মোঃ আজিজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সভা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ এর উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান।
বেগম রোকেয়া দিবস পালিত
পিপুলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বাকেরগঞ্জ মহিলা কলেজ সংলগ্ন মাঠে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। একই সঙ্গে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মাইনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবলীগ সভাপতি লোকমান হোসেন ডাকুয়।
আমতলীতে তথ্য অধিকার আইনবিষয়ক শোভাযাত্রা
আমতলীতে তথ্য অধিকার আইনবিষয়ক রিকশা প্লেট ক্যাম্পেইন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ প্রধান অতিথি হিসেবে এ শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একে স্কুল মাঠে শেষ হয়। এ মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন একে স্কুলের প্রধান শিক্ষক আবদুর রশিদ মিয়া, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি প্রমুখ।
মুলাদীতে মুক্তিযোদ্ধাদের সভা
মঙ্গলবার মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুদ্ধকালীন বেইজ কমান্ডার মোঃ কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আ. না. ক্যাপ্টেন (অব.) এমএ হক বীরবিক্রম। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিউদ্দিন মালিক বীরপ্রতীক, সৈয়দ মনিরুল ইসলাম, মোঃ মোকলেছুর রহমান, আবদুস সালাম হাওলাদার, সুক্কুর আহাম্মেদ, ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, হাবিবুর রহমান হান্নান প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?