Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শহর থেকে দূরে

দক্ষিণ রাউজানে বিজয় মেলা
দক্ষিণ রাউজানে অর্ধযুগ পর মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে। আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর চার দিনব্যাপী নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ মেলা। এটি বাস্তবায়নের লক্ষ্যে চেয়ারম্যান দিদারুল আলমকে আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দিন আহমদকে মহাসচিব করে শতাধিক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
টঙ্গীতে বিজয় দিবসের আলোচনা
মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গী সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে টঙ্গী প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার। টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি শাহাব উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা গোলামুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মোঃ আবু তাহের, আবুল হাসেম প্রমুখ। স্টাফ রিপোর্টার, টঙ্গী
ভূঞাপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠান
গত মঙ্গলবার ভূঞাপুর উপজেলার ভারই উচ্চ বিদ্যালয় মাঠে আবদুস সালাম স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বৃত্তি পরীক্ষা হয়। এতে নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, খন্দকার আবদুল ওয়াহাব, ওয়াহেদুজ্জামান পলাশ, হাসান আলী, বাদল চন্দ্র সাহা, ওয়াহেদ খান প্রমুখ। ২০০৮ সালে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৬০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গোপালগঞ্জে মিনা দিবস পালিত
র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে মিনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এএম মডেল স্কুল চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক, জেলা আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, মডেল স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তার জাহান প্রমুখ বক্তব্য রাখেন। গোপালগঞ্জ প্রতিনিধি
কালীগঞ্জে তথ্য অধিকার বিষয়ে মতবিনিময়
জনগণ সচেতন হলে তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সরকারি দফতরের কর্মকাণ্ড গতিশীল করে স্বচ্ছতা বৃদ্ধিসহ সেবার মান সহজ করা সম্ভব। গত মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তথ্য অধিকার বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা বেগম। কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?