Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সাক্ষাত্কারে উপজেলা চেয়ারম্যান : মেঘনার ভাঙন থেকে দৌলতখানের অস্তিত্ব রক্ষা করা দরকার

এম এ খায়ের, দৌলতখান (ভোলা)
ভোলার দৌলতখানের প্রায় অর্ধেক মেঘনায় বিলীন হয়ে গেছে। মেঘনার তীর রক্ষায় ও ভাঙন রোধে স্থায়ীভাবে ব্লক স্থাপনের অভাবে উপজেলাটি ক্রমেই মেঘনাগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ৪০ বছর আগেও দৌলতখানের আয়তন ছিল ৩৩৯ দশমিক ৯৯ বর্গকিলোমিটার। সেই দৌলতখানের প্রায় অর্ধেকই প্রমত্তা মেঘনায় বিলীন হয়ে গেছে। প্রতি বছর মেঘনার ভয়াবহ ও ব্যাপক ভাঙনে দৌলতখানের মানচিত্র ছোট হয়ে যাচ্ছে। ভাঙনের ফলে দৌলতখানের ২ লক্ষাধিক মানুষ সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছে। মেঘনার ভাঙন থেকে দৌলতখানের অস্তিত্ব রক্ষা করা প্রয়োজন। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা-তেঁতুলিয়ার পানিবেষ্টিত দ্বীপ জেলা ভোলার দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী আমার দেশকে দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন। বাবুল চৌধুরী বলেন, দৌলতখানকে জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য শিগগিরই বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। তিনি দাবি করেন, দৌলতখানের অস্তিত্ব রক্ষা করতে হলে মেঘনাতীর ভাঙন রোধে জিও ব্যাগ ও সিসি ব্লক স্থাপন করতে হবে। সম্প্রতিক সময়ের আইলা ঘূর্ণিঝড়ে ও মৌসুমী বায়ুর বৈরী প্রভাবে উত্তাল মেঘনার ভাঙন ও আছড়ে পড়া ঢেউয়ের তাণ্ডবে দৌলতখানের ভবানীপুর, গুপ্তগঞ্জ ও সৈয়দপুর এলাকার প্রায় ৪ কিমি বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। তিনি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে দৌলতখানকে রক্ষায় ব্লক স্থাপনের জন্য সরকারের কাছে দাবি করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?