Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চরগরবদীতে লঞ্চঘাটের পন্টুন উদ্বোধনের পর সংঘর্ষ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকিতে গত শনিবার ধর্ম প্রতিমন্ত্রী চরগরবদীতে লঞ্চঘাটের পন্টুন উদ্বোধনের পর সোমবার দুমকিতে যাত্রীদের বাউফলের বগা লঞ্চঘাটের ইজারাদাররা বেদম মারধর করেছে। এর জেরে মঙ্গলবার মার খাওয়া যাত্রীদের পক্ষ অবলম্বন করে বরিশাল-পটুয়াখালী-ভায়া-বাউফল সড়কে বাস চলাচল করলেও বগাঘাট অতিক্রম করে বাউফল রুটে বাস পৌঁছতে দেয়নি দুমকি উপজেলাবাসী। ফলে বগা নদীর ওপাড় থেকে বগা-বাউফল, বগা-দশমিনা রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দুমকি উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, আমাদের উপজেলার হাজার হাজার মানুষের দাবির মুখে চরগরবদীতে লঞ্চঘাটের পন্টুন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার উদ্বোধনের পর বাউফলের বগা লঞ্চঘাটের ইজারাদাররা সুন্দরবন-৬ লঞ্চের সুপারভাইজার ইউনুছ ও যাত্রীদের বেদম মারধর করে আহত করেছে কয়েকজনকে।
এতে দুমকি উপজেলাবাসী ক্ষিপ্ত হয়ে বাস চলাচল বন্ধ করে দেয় এবং দোষীদের বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়। মঙ্গলবার বিকালে চরগরবদী ফেরিঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় মুরাদিয়া ইউপি আ’লীগ সভাপতি আবদুর রাজ্জাক প্যাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদ হাওলাদার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হালিম, ওসি এসএম জিয়াউল হক উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?