Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

না রী সং বা দ

স্বাস্থ্য ও নারীর মানবাধিকার
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নারী স্বাস্থ্য উন্নয়ন, ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিতকরণে নিয়োজিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন (বিডব্লিউএইচসি) ১০ ডিসেম্বর ২০০৯ আইডিবি ভবন মিলনায়তনে ‘স্বাস্থ্য অধিকার নারীর মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।
সংস্থার প্রধান নির্বাহী ডা. জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক সংস্থার পরিচালক (আরএসএইচ অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস) ডা. দিল আফরোজ, প্রখ্যাত মনোবিজ্ঞানী ও লেখক প্রফেসর আনোয়ারা বেগম এবং নারী জাগরণের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রফেসর নাজমা সিদ্দিকী, সদস্য উইমেন ফর উইমেন এবং সংস্থার নির্বাহী পরিষদের সদস্য ব্রিগেডিয়ার ডা. সুরাইয়া রহমান আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্যের সঙ্গে নারী স্বাস্থ্য অধিকারকে সামঞ্জস্যপূর্ণ করে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন। প্রজনন স্বাস্থ্য ছাড়াও চরমভাবে নারীর অবহেলিত সামাজিক ও মানসিক স্বাস্থ্য ও অধিকার বিষয়টি তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে। আলোচনা অনুষ্ঠানে নারীর স্বাস্থ্য ও প্রজনন অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অবাধে তথ্য পাওয়া, প্রান্তিক পর্যায়ে নারীর সব স্বাস্থ্য বিষয়ে সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা, নারীর স্বাস্থ্যসেবা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ও সেবাদানকারীদের দায়িত্বশীলতা বাড়িয়ে তাদের সম্মিলিত প্রয়াসে নারীর স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার সহায়ক শক্তি গড়ে তোলাসহ গণমাধ্যমের সহায়তায় নারীর স্বাস্থ্য অধিকারের পক্ষে সচেতনতা গড়ে তোলার জন্য সুপারিশ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী অধিকার আদায়ে সক্রিয় যোদ্ধা বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের মাননীয় প্রেসিডেন্ট নাসিমুন আরা হক মিনুকে তার ভূমিকার জন্য সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ব মানবাধিকার এবং রোকেয়া দিবস
কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আলোচনা
বেগম রোকেয়া দিবস এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শ্যামলীর সাউথ এশিয়া পার্টনারশিপ-বাংলাদেশ বা স্যাপ (জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সদস্য সংগঠন) তার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোকেয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ফোরামের সহ-সভাপতি অধ্যাপক লতিফা আকন্দ। ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলির পরিচালনায় এতে ফোরামভুক্ত প্রায় ৪০টি সংগঠনের প্রতিনিধি ছাড়াও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল থেকে নিজের মেট্রিকুলেশন পাস করার অভিজ্ঞতা কথা ধরেন। বেগম রোকেয়ার চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবার আগে নিজ পরিবারকে সুন্দর করে তোলার জন্য দায়িত্ব নেয়ার আহ্বান জানান সাউথ এশিয়া পার্টনারশিপের প্রোগ্রাম ডিরেক্টর দেলোয়ার হোসেন।
আলোচনায় বেগম রোকেয়ার নামের সঙ্গে ‘মা’ বিশেষণ যুক্ত করা ও তা ছড়িয়ে দেয়া; বেগম রোকেয়ার স্মৃতিচিহ্ন সমুন্নত রাখা, নারী নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিকার ও প্রতিরোধে ঘরে-বাইরে সর্বত্র সচেতনতা ও সংঘবদ্ধ প্রয়াস গড়ে তোলার কথা বলা হয়। এছাড়া ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে শুধু দিবস পালন নয় বরং মানবাধিকার কমিশনকে সক্রিয়করণ, আইন প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপন করা হয়।
—সরস্বতী রানী পাল
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?