Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

খবরে প্রকাশ

সত্যি সেলুকাস !
সরকার ও কমিশনই মানবাধিকার লঙ্ঘন করেছে। ওয়ান ইলেভেনের কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় লঙ্ঘিত হয়েছে মানবাধিকার : সেমিনারে ব্যারিস্টার রফিক উল হক।
গণ্ডারের চামড়া নামে একটা কথা চালু আছে না! এরা কানে দিয়েছে তুলো, পিঠে বেঁধেছে কুলো।
রাজশাহীর গোদাগাড়িতে কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে টমেটো।
কাঁঠাল যদি কিলিয়ে পাকানো যায়, তাহলে টমেটো তো কোন ছার! বরং টমেটোর ভাগ্য ভালো। তারা কিলাকিলির বদলে কেমিক্যালের স্পর্শ পাচ্ছে মুফতে।
মঙ্গা এখন উত্তর থেকে ছুটছে দক্ষিণে : সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
ঘরে ঘরে ছড়িয়ে না পড়লে সর্বজনীনতা পাবে কীভাবে! এক মঙ্গার উত্স থেকে লক্ষ মঙ্গা জন্ম নেবে।
সামরিক স্বৈরাচাররা দেশকে খুবলে খুবলে খেয়েছে : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শুধু এরশাদ সাহেবই বাদ! কেননা তিনি তো ধোয়া তুলসীপাতা! মহাজোটে থাকলেই সাত খুন মাফ!
নিজেকে গুটিয়ে রেখেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন : স্ত্রী-কন্যা নিয়ে থাকছেন সেনানিবাসের বাসাতেই।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে জরুরি অবস্থা জারি করিয়ে তিনি দেশকে রাইট ট্র্যাকে তুলে দেয়ার মহানুভবতা প্রদর্শন ও ত্যাগ স্বীকার করেছিলেন। এখন তিনি নিজে অফ ট্র্যাকে কি না, সময়ই তা বলে দেবে!
সোহেল তাজ দফতরবিহীন প্রতিমন্ত্রী না এমপি, বলতে পারছে না কেউ!
ডিজিটাল রহস্যময়তা!
সুন্দরবন ২৫ বনদস্যু বাহিনীর নিয়ন্ত্রণে। বন রক্ষীদের চলতে হচ্ছে খাতির করে।
সেখানে তো রিমান্ড, ক্রসফায়ারের কথা শোনা যায় না! মুরোদ থাকলে সেখানেও এসব কর্মকাণ্ড বিস্তৃত করা হোক।
গুলশান লেকের পাড়ে আওয়ামী যুবলীগ নেতারা ৬০ কোটি টাকা মূল্যের জমি দখল করেছে।
ওদিকে দুর্নীতির বিরুদ্ধে বলতে বলতে কারও কারও গলা ফেটে যাচ্ছে। কী আশ্চর্য বৈপরীত্য!
ঘড়ির কাঁটা পেছানোর দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)
চোরা না শোনে ধর্মের কাহিনী!
গজারিয়ার মিলে আগুন : ৯৬ হাজার মণ পাট পুড়ে ছাই। ক্ষতি ২০ কোটি টাকা।
সোনালি আঁশকে পোড়াতে কি সোনালি আগুন লেগেছিল? সোনার বাংলায় সেটাই তো দস্তুর।
টাস্কফোর্সের বৈঠকে সিদ্ধান্ত : টেঁটা দিয়ে নদীর তলদেশ থেকে পলিথিন উদ্ধার করা হবে।
দেশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের চেষ্টা ( অপচেষ্টা কি না, তা প্রকল্প শেষ হলে তদন্ত করে দেখা যাবে)।
ব্যবসায়ীদের কাছ থেকে রাজনীতিবিদদের চাঁদা নেয়া বন্ধ হলে দুর্নীতি কমবে : দুদক চেয়ারম্যান।
নয় মণ ঘিও পুড়বে না, রাধাও নাচবে না!
দেবিদ্বারে টেন্ডার বাক্সে পানি ঢেলে দিয়েছে একদল যুবক।
যুবরাই লড়বে ডিজিটাল বাংলাদেশ গড়বে—এই ছিল জাতীয় যুবদিবস ২০০৯-এর স্লোগান। সার্থক স্লোগান!
যোগ্যতা থাকলে একজন মুসলমানও ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন : ভারতের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক রাহুল গান্ধী।
গুজরাটের নৃশংস দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংসের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না, এই গ্যারান্টি কিন্তু তারপরও নেই। আগে থেকেই সাফ সাফ জানিয়ে দেয়া ভালো। সেক্যুলার দেশ বলে ভারত যে ফুটানি করে, তার জ্বালায় তো তিষ্ঠোনো দায়!
অস্ত্রের ঝনঝনানি ফরিদপুরে চলবে না। সন্ত্রাসীদের উদ্দেশে শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
অন্য জেলায় চললেও চলতে পারে। আর, নিছক ঝনঝনানিতে কী লাভ? ডাইরেক্ট অ্যাকশন বলে একটা কথা আছে না? সন্দেশের গল্প শোনার চেয়ে সন্দেশ হাতে হাতে পাওয়া ভালো।
চয়ন ও হুল : পিচ্চি ভিমরুল
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?