ফোটানো ছড়া
রসুন বুনেছি
অনিক খান
সবাই শোনায় আশার কথা
‘দারুণ ভবিষ্যত্
আসছে সুদিন আসছেরে ভাই
ছাড়ুন দেখি পথ।’
বাচ্চা ঘরে, ক্ষুধায় মরে
যায় না সে ইশকুলে
‘বর্তমানের প্যানপ্যানানি
রাখুন তো ভাই তুলে!’
কিচ্ছু বলা ঠিক হবে না
বললে খাবো ধমক,
এটাই নয়া ডেমোক্রেসির
দিনবদলের চমক।
তাই সমাধান পিঠ বাঁচিয়ে
পেলাম গণিত কষে
রাত্রে দু’চোখ এক হয় না
ঘড়ির কাঁটার দোষে।
সকাল বিকাল হরহামেশা
গল্প শুনেছি
আর ক’টা দিন সবুর করো
রসুন বুনেছি!
‘আপনারা ভাই খুব নেগেটিভ
ধুত্তুরি ছাই ছাতা,
হোক না ক’দিন ভোজের মানে
কুচ্চা শাকের পাতা!
কয়লা ও গ্যাস বেচে সবাই
ভাসবো সাগর সুখে...’
হায়রে সাগর! মরছে নদী
আটকে টিপাইমুখে!
মুরগি ও মাছ খাইনি, শুধুই
গল্প শুনেছি...
আর ক’টা দিন সবুর করো
রসুন বুনেছি!
ভবিষ্যতের স্বপ্ন আমার
ভাল্লাগে না তত
আসুক আবার অতীত ষোলই
ডিসেম্বরের মতো।
অতীত আবার আসবে বলেই
প্রহর গুনেছি...
আর ক’টা দিন সবুর করো
রসুন বুনেছি!
অনিক খান
সবাই শোনায় আশার কথা
‘দারুণ ভবিষ্যত্
আসছে সুদিন আসছেরে ভাই
ছাড়ুন দেখি পথ।’
বাচ্চা ঘরে, ক্ষুধায় মরে
যায় না সে ইশকুলে
‘বর্তমানের প্যানপ্যানানি
রাখুন তো ভাই তুলে!’
কিচ্ছু বলা ঠিক হবে না
বললে খাবো ধমক,
এটাই নয়া ডেমোক্রেসির
দিনবদলের চমক।
তাই সমাধান পিঠ বাঁচিয়ে
পেলাম গণিত কষে
রাত্রে দু’চোখ এক হয় না
ঘড়ির কাঁটার দোষে।
সকাল বিকাল হরহামেশা
গল্প শুনেছি
আর ক’টা দিন সবুর করো
রসুন বুনেছি!
‘আপনারা ভাই খুব নেগেটিভ
ধুত্তুরি ছাই ছাতা,
হোক না ক’দিন ভোজের মানে
কুচ্চা শাকের পাতা!
কয়লা ও গ্যাস বেচে সবাই
ভাসবো সাগর সুখে...’
হায়রে সাগর! মরছে নদী
আটকে টিপাইমুখে!
মুরগি ও মাছ খাইনি, শুধুই
গল্প শুনেছি...
আর ক’টা দিন সবুর করো
রসুন বুনেছি!
ভবিষ্যতের স্বপ্ন আমার
ভাল্লাগে না তত
আসুক আবার অতীত ষোলই
ডিসেম্বরের মতো।
অতীত আবার আসবে বলেই
প্রহর গুনেছি...
আর ক’টা দিন সবুর করো
রসুন বুনেছি!


সাধারণ বিভাগ
আবহাওয়া


