Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চারিদিকে দেখ চাহি : বুড়িগঙ্গা তুরাগ আর শীতলক্ষ্যা তীরের ব্যবসা

স্টাফ রিপোর্টার
নদ-নদী ঘিরে পত্তন হয় সভ্যতার। চলে অর্থনৈতিক কর্ম-কাণ্ড। দেশের কৃষ্টি, সংস্কৃতিতেও নদীর অবদান অনেক। ঢাকার পত্তন বুড়িগঙ্গাকে ঘিরে। তুরাগ, শীতলক্ষ্যা আর বালু চারপাশ থেকে ঘিরে আছে মেগাসিটি ঢাকাকে। এসব নদী উজানের পলি বয়ে এনে গড়ে তুলেছিল উর্বর ভূমি, বিস্তীর্ণ সবুজ প্রান্তর। অথচ সেই নদীগুলো এখন যেন প্রকৃতির ক্ষতচিহ্ন।
ঢাকার গৌরব ওইসব নদী আজ দস্যুদের থাবায় বিক্ষত। এগুলোর দিকে তাকানো যায় না। দূষিত পানির গন্ধে কাছে যাওয়া যায় না। এরপরও এসব নদীকে ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এসব নদীর তীরে। নদীগুলো কর্মসংস্থান করেছে লাখ লাখ মানুষের। মেগাসিটি ঢাকাকে বাঁচাতে হলে রক্ষা করতে হবে এসব নদী। এসব নদী বাঁচানো না গেলে মহাবিপর্যয়ের মুখে পড়বে ঢাকা। নগরীর পরিবেশের ভারসাম্য বজায় রাখা, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে নদীগুলোর অবদান অনস্বীকার্য। এসব নিয়ে আমাদের আজকের আয়োজন ‘চারিদিকে দেখ চাহি’। বিস্তারিত পড়ুন ‘চারিদিকে দেখ চাহি পাতায়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?