Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

রাজশাহী বিভাগীয় কমিশনার ও এলজিইডি অফিসে দুর্ধর্ষ ডাকাতি

রাজশাহী অফিস
গত শুক্রবার গভীর রাতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চুরি ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) রাজশাহী অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই রাতে গুরুত্বপূর্ণ সরকারি দুটি অফিসে চুরি ও ডাকাতির ঘটনায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিভাগীয় কমিশনারের অফিসের দরজা ভেঙে ১২টি স্টিলের আলমারি থেকে নগদ ১৩ হাজার টাকা নিয়ে গেছে। তবে কোনো কাগজপত্র ও মালামাল নেয়নি। অন্যদিকে এলজিইডি রাজশাহী অফিসের নাইট গার্ডের চোখ-মুখ ও হাত-পা বেঁধে ডাকাত দল ২০টি কক্ষের স্টিলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেছে। তবে সেখানে কোনো টাকা বা মূল্যবান মালামাল খোয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বিভাগীয় কমিশনার অফিসের দরজা ভেঙে ১২টি স্টিলের আলমারি থেকে নগদ ১৩ হাজার টাকা চুরি হয়। তবে এ অফিসের অন্য কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা মালামাল খোয়া যায়নি। গতকাল সকাল সাড়ে ৮টায় কর্মচারীরা অফিসে গিয়ে এ ঘটনা জানতে পারেন। এরপর সকাল পৌনে ৯টার দিকে রাজপাড়া থানাকে বিষয়টি অবহিত করলে সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে যায়। অন্যদিকে একই রাতে এলজিইডি অফিসে এক নাইট গার্ডকে বেেঁধ রেখে ডাকাতরা ২০টি কক্ষের স্টিলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। তবে সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা মালামাল খোয়া যায়নি বলে জানা গেছে।
এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী একে আজাদ জানান, শুক্রবার গভীর রাতে ডাকাত দল সুপারিনটেনডেন্ট প্রকৌশলীর দুটি কক্ষ, নির্বাহী প্রকৌশলীর ১৫টি কক্ষ এবং ট্রেনিং প্রকৌশল বিভাগের ৩টি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা এসব কক্ষের আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করে। তবে সেখান থেকে টাকা বা মূল্যবান মালামাল নেয়নি।
এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, সংঘবদ্ধ একটি চক্র পূর্বপরিকল্পিতভাবে দুর্ধর্ষ এ ঘটনাটি ঘটিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এলজিইডি অফিসে নাইট গার্ডকে হা-পা বেঁধে ঘটনাটি ঘটানো হলেও বিভাগীয় কমিশনার অফিসে কোনো নাইট গার্ড রাতে পাহারায় ছিল না। এ দুটি ঘটনায় রাজপাড়া থানায় পৃথক মামলা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?