মওলানা ভাসানীর ১২৯তম জন্মবার্ষিকী উদযাপিত
বাসস
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১২৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল সকালে জন্মবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এম নূরুল ইসলাম সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এছাড়াও ভাসানী ফাউন্ডেশন, ভাসানীর পরিবার, পীর শাহজামান, মওলানা ভাসানী মিশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, মাজার জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল, পতাকা উত্তোলন ও দরবার হল আলোকসজ্জাকরণ।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া