Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে : আ’লীগ

স্টাফ রিপোর্টার
সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে অওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিয়ে শেখ হাসিনার দিনবদলের সনদ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিজয় দিবস উপলক্ষে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের পরপরই যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হবে।
গতকাল বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আফম বাহাউদ্দীন নাছিম, সাংবাদিক মোজাম্মেল বাবু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, আবদুল হান্নান, নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি, মোবাশ্বের চৌধুরী, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এখন শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিতে হবে ’৭৫-এর খুনিদের বিচারের রায় কার্যকর ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করতে না পারি তার জন্য ষড়যন্ত্র চলছে। আমরা ৩৪ বছর অপেক্ষা করেছি। আর দু’এক মাস অপেক্ষা করব। ইনশা আল্লাহ শিগগিরই এ রায় কার্যকর করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীর বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যকর করার পরই এ বিচার শুরু হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?