স্বাধীনতা রক্ষায় প্রত্যেককে শপথ নিতে হবে : মুজাহিদ
স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ এবং দলীয় সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বাধীন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে ঐক্যবদ্ধ হতে হবে। বিজয় দিবসে প্রতিটি নাগরিককে দেশের মূল্যবান স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে জীবন দেয়ার শপথ নিতে হবে। ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই পরাজিত করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বিজয়ের মাস উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের ঢাকা মহানগরী আমির মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মহানগর অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল ও মাওলানা আবদুল হালিম, মহানগরী নেতা ডা. রেদওয়ানুল্লাহ শাহেদী, এনডিএফ নেতা ডা. শফিকুর রহমান।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, প্রত্যেক ব্যক্তির জন্য স্বাধীনতা অমূল্য সম্পদ। ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করে মতামত প্রকাশ, তত্পরতা, শিক্ষা ও পেশা অর্জনের মাধ্যমে। স্বাধীনতা ভোগের মাধ্যমেই নাগরিকের ব্যক্তিত্ব প্রকাশ পায়। তিনি বলেন, কোনো জাতি বা দেশ স্বাধীনতা ছাড়া আত্মনির্ভরশীল ও স্বকীয় হতে পারে না। এ কারণেই স্বাধীনতার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত থাকে। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীন দেশে ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি সংবিধান নাগরিকের চিকিত্সা স্বাধীনতাও দিয়েছে। কিন্তু দেশে চিকিত্সাসেবা সুনিশ্চিত হয়নি। তাই বিত্ত-বৈভবের চেয়ে মানুষের সেবার মানসিকতা বেশি থাকা দরকার। রাজনৈতিক দলগুলোর শুধু মিছিল-বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেবামূলক কর্মসূচি গ্রহণ করা উচিত। হিংসা-বিদ্বেষের পরিবর্তে পরস্পরের মধ্যে সহনশীলতা ও সহযোগিতার মানসিকতা থাকা উচিত। উন্নত বিশ্বে এ ধরনের পরিবেশ বিরাজমান। এসব কাজে সরকার যত ব্যর্থ হবে আমাদের উদ্যোগ তত বাড়াতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জনপ্রতিনিধিত্বশীল একটি দল হিসেবে বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজকের এই রক্তদান কর্মসূচি মানুষকে সেবা করার মানসিকতা সৃষ্টি করবে। তিনি এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর প্রদান এবং টিপাইমুখে বাঁধ দেয়ার মতো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে দেশবাসীকে নিয়ে জামায়াত কর্মীদের প্রয়োজনে জীবন দেয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি জামায়াত নেতাকর্মীদের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া