Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কোপেনহেগেনে বিক্ষোভ খসড়া চুক্তি নিয়ে বিতর্ক

ডেস্ক রিপোর্ট
কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে গতকাল একটি খসড়া চুক্তি নিয়ে তর্ক-বিতর্কের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ব্যাপক বিক্ষোভ সমাবেশ। উন্নত বিশ্বের কাছ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে তৃতীয় বিশ্বের প্রতিনিধিদের সমর্থনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শহরটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এপি, এএফপি, রয়টার্স, বিবিসি।
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশ-প্রতিবেশের যে ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দিতে শিল্পোন্নত দেশগুলোকে বাধ্য করার লক্ষ্যে গতকাল কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় ব্যাপক বিক্ষোভ মিছিল। গ্লোবাল ক্লাইমেট ক্যামপেন নামে একটি পরিবেশবাদী গ্রুপ আয়োজিত এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার লোক অংশ নেয়। বিক্ষোভকারীদের দাবি, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস দূষণের ফলে বিশ্ব পরিবেশের যে ক্ষতি হয়েছে তার জন্য সবচেয়ে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলো। তাই তাদেরই পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে এই পৃথিবীর পরিবেশকে আবার সুস্থ করার উদ্যোগ নিতে হবে। গত শুক্রবার ইইউ যে ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করেছে তা নিতান্তই সামান্য উল্লেখ করে তারা দাবি জানিয়েছেন, ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য ধনী দেশগুলোকে বাস্তবতা উপলব্ধি করে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। ছিটেফোঁটা সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে হাসি-মশকরা করলে চলবে না। বিক্ষোভ মিছিল সামাল দিতে এবং আইনশৃংখলা নিয়ন্ত্রণ করতে কোপেনহেগেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া গতকাল অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, তাইওয়ান প্রভৃতি দেশেও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির প্রতিবাদে এবং শিল্পোন্নত দেশের কাছ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল কোপেনহেগেন সম্মেলনে বিলি করা একটি প্রস্তাবনামূলক খসড়া চুক্তিটি নিয়েও বেশ তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এই খসড়ায় ধনী আর গরিবদের দাবির পার্থক্য নিয়ে বাকবিতণ্ডা হয়। চুক্তিটিতে ২০৫০ সাল নাগাদ উন্নত বিশ্বের দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণ অর্ধেকে নামিয়ে এনে পরিবেশবান্ধব জ্বালানি উত্পাদনে প্রযুক্তি উন্নয়নে সচেষ্ট হতে বলা হয়েছে। আর উন্নয়নশীল দেশগুলোকে তাদের নিঃসরণ আর না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই খসড়া চুক্তির তীব্র সমালোচনা করে ধনী দেশগুলো বলেছে চুক্তিতে তাদের নিঃসরণ অর্ধেকে কমিয়ে আনতে বলা হলেও উন্নয়নশীল দেশগুলোকে ছাড় দেয়া হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?