Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৩ ডিসেম্বর ২০০৯, ২৯ অগ্রহায়ণ ১৪১৬, ২৫ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

৩৫ মেধাবী পেলেন ৪৬ স্বর্ণপদক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন অনুষ্ঠানে ৩৫ মেধাবী পেলেন ৪৬ স্বর্ণপদক। অসাধারণ মেধার স্বাক্ষর রাখায় বিভিন্ন অনুষদের ওই শিক্ষার্থীদের স্বর্ণপদক দিয়ে বিশ্ববিদ্যালয় তাদের সম্মানিত করল। এককভাবে ৪টি স্বর্ণপদক পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী তাহমিনা ইয়াসমিন শোভা। তিনি আবেগ, উত্সাহ ও প্রত্যাশা নিয়ে বললেন, এ গৌরব আমাদের শুধু একার নয়, বিশ্ববিদ্যালয় তথা পুরো জাতির। এখন থেকে দেশের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য ও মানবতাবোধ আরও বেড়ে গেল। স্বর্ণপদকজয়ী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ইব্রাহিম বিন হারুনের মন্তব্য—সমাবর্তন, ভালো ফলাফল ও স্বর্ণপদক এক একটি অনুপ্রেরণা। এখন সামনে এগিয়ে যেতে আমাদের স্বপ্নের মিশন ও ভিশন অর্জনে এ অনুপ্রেরণা কাজে লাগবে।
কলা অনুষদ থেকে সর্বাধিক ১২ জন মেধাবীকে ১৭টি স্বর্ণপদক দেয়া হয়েছে। তাহমিনা ইয়াসমিন শোভা ৪টি—সাইয়েদ আবদুল হাই, কাজী আবদুল করিম, ড. মমতাজউদ্দিন ও প্রফেসর এম ইউ আহমেদ মেমোরিয়াল স্বর্ণপদক পেয়েছেন। কাজী সোহাইবুর রহমান পেয়েছেন ড. মমতাজউদ্দিন, প্রফেসর এম ইউ আহমেদ স্বর্ণপদক। কিউ এ এম এম আবদুল্লাহ মেমোরিয়াল স্বর্ণপদক পেয়েছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মোঃ আলমগীর হোসাইন পেয়েছেন ড. এ এস নূরউদ্দিন মেমোরিয়াল ও আল্লামা ইকবাল স্বর্ণপদক। মোহাম্মদ এনায়েতউল্লাহ সিদ্দিকী ড. এ এস নূরউদ্দিন মেমোরিয়াল স্বর্ণপদক, হুসাইনুল বান্না আল্লামা ইকবাল স্বর্ণপদক, মোমেনুর রসূল ড. সাইয়েদ আলাউদ্দিন স্বর্ণপদক পেয়েছেন। মোঃ সাইফুল ইসলাম ও মুনিরা সুলতানা পেয়েছেন লতিফা জেরিন মেমোরিয়াল স্বর্ণপদক। মোঃ ফাইজুল আমিন সরকার, মোঃ অসিউর রহমান ও মোহাম্মদ নোমান হোসাইন পেয়েছেন সাইয়েদ আবেদ আলী ও বেগম আকতারা আবেদ আলী মেমোরিয়াল স্বর্ণপদক। বিজ্ঞান অনুষদ থেকে ৩ জনকে স্বর্ণপদক দেয়া হয়েছে। এরা হলেন মোঃ এহসান সাদাত, তিনি পেয়েছেন প্রফেসর আলী ইমাম মেমোরিয়াল স্বর্ণপদক। মোঃ মিজানুর রহমান ও নাজিয়া রহমান পেয়েছেন ড. মালেকা আল-রাজী স্বর্ণপদক। আইন অনুষদ থেকে ১ জন ৩টি স্বর্ণপদক পেয়েছেন। এই মেধাবী তানজিম আফরোজ পেয়েছেন ফকির আবদুল মান্নান মেমোরিয়াল, ড. আলীম আল-রাজী ও জাস্টিস আমীর উদ্দিন আহমেদ স্বর্ণপদক।
বিজনেস স্টাডিজ অনুষদ থেকে মৌলভী আবদুল মতিন মেমোরিয়াল স্বর্ণপদক পেয়েছেন রোজমিলা হক। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ৯ জন ১২টি স্বর্ণপদক পেয়েছেন। এরা হলেন মীর নাহিদ মাহমুদ, পেয়েছেন নুরুন্নেসা খাতুন বিদ্যা-বিনোদেনি ও নাসির উদ্দিন আহমেদ মেমোরিয়াল স্বর্ণপদক। সায়েইদা নুজহাত-ই-ইবরাত পেয়েছেন রাবেয়া খাতুন মেমোরিয়াল ও অ্যাটর্নি আলমগীর স্বর্ণপদক। মোহাম্মদ বশির মিয়া খাদেম রাবেয়া খাতুন মেমোরিয়াল স্বর্ণপদক, আহমেদ তারেক আজিজ এম এন হুদা স্বর্ণপদক পেয়েছেন। মোহাম্মদ আনোয়ারুস সালাম ও মোঃ আশরাফুল আলম পেয়েছেন মাসুদ খান স্বর্ণপদক। মোঃ রইসুল ইসলাম দিলনাশিন খানম মেমোরিয়াল ও মৌমিতা আলম মৌলভী আবদুল মতিন মেমোরিয়াল স্বর্ণপদক পেয়েছেন। ইব্রাহিম বিন হারুন পেয়েছেন আবুল মনসুর ও দিলনাশিন খানম স্বর্ণপদক। জীববিজ্ঞান অনুষদ থেকে আশিক মাহমুদ শিমুল ও মোহাম্মদ সোহেল রানা পেয়েছেন প্রফেসর এম ইউ আহমেদ মেমোরিয়াল স্বর্ণপদক। ফার্মেসি অনুষদ থেকে ড. মোহাম্মদ আবদুর রশিদ পেয়েছেন আবদুর রব চৌধুরী মেমোরিয়াল স্বর্ণপদক। চিকিত্সা অনুষদ থেকে সুসমিতা হোসাইন নাতাশা পেয়েছেন স্কয়ার ফার্মাসিটিউক্যাল ফাউন্ডেশন স্বর্ণপদক। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে রনি হাসিনুর রহমান পেয়েছেন আশালতা সেন মেমোরিয়াল ও ৬১ ইঞ্জিনিয়ার্স ক্লাব ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং আশিষ কুমার বিশ্বাস পেয়েছেন অ্যাটর্নি আলমগীর স্বর্ণপদক। পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সাবিরা জিহান খান পেয়েছেন আশালতা সেন মেমোরিয়াল স্বর্ণপদক। এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে মোঃ তাজুল ইসলাম ও মোঃ রুহুল আমিন পেয়েছেন প্রফেসর আয়েশা নোমান মেমোরিয়াল স্বর্ণপদক।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?