Amardesh
আজঃ ঢাকা, সোমবার ৯ নভেম্বর ২০০৯, ২৫ কার্তিক ১৪১৬, ২০ জিলকদ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

২১ আগসল্ট বোমা হামলা মামলা : বাবরকে দিয়ে নেতাদের জড়ানোর অপচেষ্টা চলছে : বিএনপি

সল্টাফ রিপোর্টার
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে দিয়ে দলের সিনিয়র যুুগ্ম-মহাসচিব তারেক রহমানসহ বিগত চারদলীয় জোট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের ২১ আগসেল্টর বোমা হামলার সঙ্গে জড়ানোর সরকারি অপচেষ্টার নিন্দা ও
প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নিয়ম-নীতির কোনো রকম তোয়াক্কা না করে আইনের বিধান অমান্য করে সরকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রিমান্ডে নিয়ে ও টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের নামে প্রহসন করে নানা ধরনের কল্পকাহিনী প্রচার করছে। এটা পরিষ্কার যে, বিএনপি নেতৃত্বকে বিতর্কিত ও জনসমক্ষে হেয় প্রতিপন্ন করে অসত্ উদ্দেশ্য হাসিলের জন্য সরকার এহেন ন্যক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ২১ আগসল্ট বোমা হামলার ঘটনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিএনপিকে বিপর্যস্ত করার সরকারের এই হীন মনোবৃত্তি দেশে স্বাভাবিক রাজনীতির ধারাকে ব্যাহত করতে পারে। তিনি বলেন, সরকার যদি নেতিবাচক পথ পরিহার না করে, তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য তাদেরই দায়ী থাকতে হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?