রাজনৈতিক নেতৃত্বে পচন ধরলে তা সারা দেহে ছড়িয়ে পড়ে দুদক চেয়ারম্যান
বগুড়া অফিস
দুনীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যখন দেশের রাজনৈতিক নেতৃত্বে পচন ধরে তখন তা সারা দেহে ছড়িয়ে পড়ে। তাই যাতে নেতৃত্বে পচন না ধরে তাই করতে হবে। আপনাদের ভেতরেও যাতে এ অবস্থা না হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী কখনই দেশের খারাপ কাজ করতে কাউকেই বলবেন না। তাই কোনো কিছুতেই নতিস্বীকার করা যাবে না। তা হলে এ্ দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে। দুনীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, সমাজে ২ শতাংশ মানুষ দুর্নীতি করেন না। আর ২ শতাংশ মানুষ আছে সরাসরি দুর্নীতি করেন। এছাড়া বাদবাকি ৯৬ শতাংশ লোক আছে তারা উভয়ের সঙ্গে বাস করে। দেশের এই ৯৬ শতাংশ মানুষকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। গতকাল সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইফতেখারুল আলম খান।
-
প্রথম পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


