ঝিনাইদহে ক্রসফায়ারে চরমপন্থী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পুলিশের ক্রসফায়ারে বিপ্লবী কমিউনিসল্ট পার্টির কেন্দ্রীয় নেতা সরজিত্ ঘোষ (৬৫) নিহত হয়েছেন। ক্রসফায়ারের সময় পুলিশের দুই কনসেল্টবল আহত হয়েছেন বলেও পুলিশ জানায়। নিহত সরজিত্ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে।
পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদে জানতে পারে শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার ডেলফবাড়ি মাঠের একটি খেজুর বাগানের মধ্যে অস্ত্রধারী চরমপন্থীরা বৈঠক করছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে চরমপন্থীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিপ্লবী কমিউনিসল্ট পার্টির (এমএল) কেন্দ্রীয় নেতা সরজিত্
ঘোষের গুলিবিদ্ধ লাশ, একটি এলজি, দুটি তাজা বোমা ও চার রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে। এ সময় চরমপন্থীদের গুলিতে আহত হন পুলিশ কনসেল্টবল রুস্লল ও স্বপন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া